tanaka

শুটিংয়ে পিছলে পড়ে হাঁটুতে চোট, বসেই ‘কৌন বানেগা ক্রোড়পতি’ উপস্থাপনা অমিতাভের

শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে চোট পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। চোট গুরুতর না হলেও হাঁটুর সমস্যার কারণে দাঁড়াতে কিছুটা অসুবিধা হচ্ছে বলে...
প্রচ্ছদসারাদেশসন্ত্রাসবিরোধী মামলায় সাটুরিয়ায় যুব মহিলা লীগ কর্মী পিংকি গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী মামলায় সাটুরিয়ায় যুব মহিলা লীগ কর্মী পিংকি গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় পিংকি (২৬) নামে উপজেলা যুব মহিলা লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাটুরিয়া বাজার এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পিংকি সাটুরিয়া উপজেলা যুব মহিলা লীগের একজন সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তিনি উপজেলার দিঘলীয়া ইউনিয়নের আঙ্গুটিয়া গ্রামের লাল মিয়ার মেয়ে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেখ হাসিনার জন্মদিন পালনসহ বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্যসংবলিত পোস্ট দেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, মামলায় পিংকির সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থিতিশীলতা বিঘ্নিত করার উদ্দেশ্যে তিনি বিভিন্ন কার্যক্রমে জড়িত ছিলেন।

গ্রেপ্তারের পর তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।