tanaka

পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা, কুয়াশায় বদলে যাচ্ছে ভোরের প্রকৃতি

পঞ্চগড় প্রতিনিধি: নদীর পাড়ে কাশফুল, নীল আকাশে সাদা মেঘের ভেলা—প্রকৃতিতে এখন শরতের আবহ। তবে ঋতুচক্রের নিয়ম মেনে শীত আসতে এখনও কিছুটা সময় বাকি থাকলেও...
প্রচ্ছদজাতীয়আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করবে বিভিন্ন বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করবে বিভিন্ন বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, এসআরবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে আনসারও সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সরকার ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানোর কোনো পরিকল্পনা করছে না।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার সদর দপ্তরের ফলক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।

সমন্বিত অভিযান জোরদারের পরিকল্পনা

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে অভিযান পরিচালনার পরিকল্পনা করছে। এসব কার্যক্রমে আনসার ব্যাটালিয়নও অংশ নেবে।

তিনি বলেন, পুলিশ, বিজিবি, এসআরবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। তবে এটিকে নতুন কোনো বাহিনী গঠনের পরিকল্পনা হিসেবে দেখার সুযোগ নেই।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সব সময়ই থাকে। বর্তমানে এ কার্যক্রম চলমান রয়েছে এবং সামনে তা আরও জোরদার করা হবে।

ডিসেম্বর ঘিরে অস্থিরতার আশঙ্কা নেই

ডিসেম্বরকে ঘিরে অস্থিরতার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এ মাসে কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে তিনি মনে করেন না।

দায়িত্বে অবহেলায় ব্যবস্থা

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কেউ কেউ আগের সরকারের সঙ্গে যোগাযোগ রেখে নাশকতার পরিকল্পনা করছে কি না—এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্বে অবহেলার বিষয় নজরে এলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সংশ্লিষ্টদের শুধু দায়িত্ব থেকে প্রত্যাহার করেই বিষয়টি শেষ করা হচ্ছে না; তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো ক্ষেত্রে ফৌজদারি অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগও আনা হচ্ছে।

তেজগাঁওয়ে আনসার সদর দপ্তরের জন্য জমি

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনসার সদর দপ্তরের জন্য রাজধানীর তেজগাঁওয়ে প্রায় ৩ দশমিক ৪৫ একর বা ১১ বিঘা জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরেই আনসার বাহিনীর জন্য পরিকল্পিত একটি স্থানে সদর দপ্তর স্থাপনের আকাঙ্ক্ষা ছিল। তেজগাঁওয়ে সদর দপ্তরের জন্য জমি বরাদ্দের মধ্য দিয়ে সেই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।