রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকায় রবিবার রাতে অভিযান চালিয়ে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলেন ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ মতিঝিলের সহসাংগঠনিক সম্পাদক শওকত আলী সোহাগ (৪৫), আওয়ামী লীগের সদস্য জেহাদুল ইসলাম জাহিদ (৫১) ও খিলগাঁও বউবাজার ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি ও বউবাজার যুবলীগের প্রচার সম্পাদক সুমন ওরফে মুরগি সুমন (২৮)।



