tanaka
প্রচ্ছদসারাদেশআরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে থাকা ট্রাকে আগুন

আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে থাকা ট্রাকে আগুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট ফেরি টার্মিনালে পার্কিং করে রাখা একটি ট্রাকের কেবিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ট্রাকটির কেবিনে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুন লাগার পরপরই আশপাশের লোকজন তা নেভানোর চেষ্টা শুরু করেন। একপর্যায়ে তাঁদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে শিবালয় থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ট্রাকের মালিকের সঙ্গে তাঁর কথা হয়েছে। ঘটনার সময় মালিক ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন লাগা ট্রাকটির (পিরোজপুর-ট-১১-০২৯২) মালিক স্থানীয় ব্যবসায়ী আব্দুল লতিফ মল্লিক। ট্রাকটি আরিচা ফেরি টার্মিনালের পার্কিং এলাকায় রাখা ছিল। সেখানে ট্রাকটি ছাড়াও আরও অনেক যানবাহন পার্কিং করা ছিল।

তবে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় তা অন্য যানবাহনে ছড়িয়ে পড়েনি। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।