tanaka
প্রচ্ছদআন্তর্জাতিক৬.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পেরু

৬.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পেরু

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির মধ্যাঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় রেডিও স্টেশন আরপিপিকে এক কর্মকর্তা বলেন, ভূমিকম্পের সময় আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটির মাত্রা শুরুতে ৭ দশমিক ২ বলে জানিয়েছিল পেরুর কর্তৃপক্ষ। পরে ইউএসজিএসের তথ্য অনুযায়ী এর মাত্রা ৬ দশমিক ৭ নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ তামা উৎপাদনকারী দেশ পেরু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এই ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বিশ্বের উল্লেখযোগ্য ভূমিকম্পনজনিত কার্যকলাপ ঘটে।

তথ্যসূত্র: ইউএসএ টুডে