tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশজুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও বাদ পড়া নিয়ে বিতর্ক

জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও বাদ পড়া নিয়ে বিতর্ক

জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে নির্মিত তথ্যচিত্র থেকে প্রথম শহীদ আবু সাঈদের ছবি ও ভিডিও বাদ দেওয়াকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, তথ্যচিত্রের চূড়ান্ত সংস্করণে আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত ও উপাদান রাখা হয়নি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তথ্যচিত্রটি অনুমোদনের আগে একাধিকবার মন্ত্রণালয়ে প্রদর্শন করা হয়। এসব প্রদর্শনীতে ছবি, ভিডিও ও তথ্যের কিছু পরিবর্তন করা হয়।

দুই বছর পূর্তির অনুষ্ঠানে প্রদর্শনের আগে খসড়া তথ্যচিত্রটি দুই দফায় মন্ত্রণালয়ের সভাকক্ষে দেখানো হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রাথমিক খসড়ায় জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের ছবি-ভিডিও এবং বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন দৃশ্য গুরুত্ব পেয়েছিল।

তবে পরবর্তী সময়ে তথ্যচিত্রে কিছু পরিবর্তন আনা হয় বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, এসব পরিবর্তনের ফলে আবু সাঈদের ছবি-ভিডিওসহ আন্দোলনের কিছু অংশ বাদ পড়ে এবং অন্য কিছু রাজনৈতিক কর্মসূচি তুলনামূলক বেশি গুরুত্ব পায়।

চূড়ান্ত সংস্করণটি ৫ আগস্টের অনুষ্ঠানে প্রদর্শনের পর এ নিয়ে প্রশ্ন তোলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তাদের অভিযোগ, তথ্যচিত্রে জুলাই আন্দোলনের ধারাবাহিকতা ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো যথাযথভাবে তুলে ধরা হয়নি।

আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে— একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানের তথ্যচিত্রে জুলাই আন্দোলনের প্রতীকী মুখ আবু সাঈদের উপস্থিতি না থাকা এবং আন্দোলনের গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোর উপস্থাপনা। এ নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।