tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যাহতি

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যাহতি

রংপুরের পীরগাছার বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল কাদেরকে এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, পরীক্ষায় ভালো নম্বর ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেন তিনি। এ-সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

প্রায় ৩ মিনিট ৫২ সেকেন্ডের ওই অডিওতে ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর দেওয়ার আশ্বাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে এক ছাত্রীকে প্রস্তাব দিতে শোনা যায় বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রী এতে আপত্তি জানান এবং শিক্ষককে এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে বলেন।

অডিওটি ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে গত বুধবার একাডেমির সামনে বিক্ষোভ করেন এবং সড়ক অবরোধ করেন। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেন।

ঘটনার পর গত বৃহস্পতিবার একাডেমির ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় আবদুল কাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে নীতিমালা অনুযায়ী প্রভাষক আইয়ুব হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও একাডেমির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।