tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, দূষণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, দূষণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাব বিবেচনা করে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নদীদূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকার চারপাশে নৌপথ চালু–সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় রাজধানীকে ঘিরে থাকা নদীপথগুলোকে কার্যকর ও চলাচল উপযোগী করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে আগ্রহী কোম্পানিগুলোর প্রস্তাব যাচাই-বাছাই করে নৌপথে ওয়াটার বাস পরিচালনার অনুমতি দেওয়ার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া ঢাকার নদীগুলোকে দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নগরীর ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন, নদীর নাব্যতা রক্ষা এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সভায় নদীর তীর উন্নয়নের অংশ হিসেবে নির্মিত ওয়াকওয়ের পাশে বি