tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাসিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রথমবারের মতো এশিয়ান গেমসের নারী হকি বাছাইপর্বে অংশ নিয়েই দারুণ সাফল্য দেখাচ্ছে বাংলাদেশ। আইরিন রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে পরাজিত করে ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ৩-১ গোলে হারায় সিঙ্গাপুরকে। চারবার এশিয়ান গেমসে অংশ নেওয়া প্রতিপক্ষের বিপক্ষে শেষ কোয়ার্টারে দুটি গোল করে জয়ের ভিত গড়ে তোলে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। অষ্টম মিনিটে রিয়ার জোরালো হিটে এগিয়ে যায় দল। তবে প্রথম কোয়ার্টারের ১২তম মিনিটে সিঙ্গাপুরের চিয়া চেরিল সমতা ফেরান।

দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে দুই দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় শেষ কোয়ার্টারে। নির্ধারিত সময়ের চার মিনিট আগে সার্কেলের ভেতর থেকে শক্তিশালী শটে গোল করে বাংলাদেশকে আবার এগিয়ে নেন রিয়া। এরপর ৫৮তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ, আর উচ্ছ্বাসে ভাসে পুরো দল।