tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানি জনগণের সাহসিকতার প্রশংসা করেছেন পুতিন

ইরানি জনগণের সাহসিকতার প্রশংসা করেছেন পুতিন

ইরানের জনগণ সাহসিকতার সঙ্গে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে প্রেস টিভি।

বৈঠকে পুতিন বলেন, ইরানের জনগণ অত্যন্ত সাহস ও বীরত্বের সঙ্গে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান কঠিন পরিস্থিতি কাটিয়ে দেশটিতে শিগগিরই শান্তি ফিরে আসবে।

রুশ প্রেসিডেন্ট আরও জানান, ইরানসহ আঞ্চলিক দেশগুলোর স্বার্থ রক্ষা এবং দ্রুত শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, গত সপ্তাহে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির কাছ থেকে একটি লিখিত বার্তা পেয়েছেন।

এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি, শীর্ষ সামরিক কর্মকর্তা, সরকারি ব্যক্তিত্ব ও বেসামরিক নাগরিকদের নিহত হওয়ার ঘটনায় আবারও সমবেদনা জানান পুতিন।

পুতিন বলেন, তেহরান ও মস্কোর মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে রাশিয়া দৃঢ়প্রতিজ্ঞ।

অন্যদিকে, সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ইরানের জনগণ তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। তিনি ইরানকে একটি স্থিতিশীল ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন।

রাশিয়ার ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দুই দেশের কৌশলগত সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে।