tanaka
প্রচ্ছদঅন্যান্য‘তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস’

‘তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস’

২০০৪ সালে তারেক রহমান-এর আমন্ত্রণে বিল গেটস বাংলাদেশে স্বল্প সময়ের একটি সফর করেছিলেন বলে জানিয়েছেন প্রেস সচিব সালেহ শিবলী।

শনিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর বনানীতে ‘সাইবার নিরাপত্তা বিল’ নিয়ে আয়োজিত এক সংলাপে তিনি এ তথ্য তুলে ধরেন।

সালেহ শিবলী বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০৪ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পরবর্তীতে তিনি একটি ঝটিকা সফরে বাংলাদেশে আসেন।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী সবসময়ই মতভেদ থাকা সত্ত্বেও একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের কথা বলেন। তবে সাম্প্রতিক সময়ে অনলাইনে যে ধরনের ভাষা ব্যবহার করে সমালোচনা করা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গালিগালাজ কখনোই বাকস্বাধীনতার অংশ হতে পারে না।”