tanaka
প্রচ্ছদঅন্যান্যশিশুদের নিউমোনিয়া প্রতিরোধে পর্যাপ্ত টিকা রয়েছে, প্রয়োজনে আমদানি করবে সরকার

শিশুদের নিউমোনিয়া প্রতিরোধে পর্যাপ্ত টিকা রয়েছে, প্রয়োজনে আমদানি করবে সরকার

শিশুদের নিউমোনিয়া প্রতিরোধে দেশে পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রয়োজনে বিদেশ থেকে আরও টিকা আমদানির সক্ষমতাও সরকারের রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ রোগ থেকে শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার পাশাপাশি চিকিৎসাসামগ্রী ও অন্যান্য সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এফ সিদ্দিকী। সভায় মডারেটরের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব পেডিয়াট্রিকের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের পেছনে পারিবারিক অসচেতনতা ও অস্বাস্থ্যকর পরিবেশের ভূমিকা রয়েছে। পরিবারের নানা সমস্যা এবং সচেতনতার অভাবে অনেক শিশু প্রয়োজনীয় যত্ন ও পরিচর্যা থেকে বঞ্চিত হয়। নিউমোনিয়া প্রতিরোধে প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সহযোগিতাও নেওয়া হবে।

গ্রামাঞ্চলে মা ও শিশুর স্বাস্থ্যসেবা এবং সচেতনতা বাড়ানোর উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, স্তন্যপান, শিশুপুষ্টি ও স্বাস্থ্যবিধি বিষয়ে মায়েদের সচেতন করতে প্রায় ২৫ হাজার ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরকে মাঠপর্যায়ে কাজে লাগানো হবে। পাশাপাশি তাঁদের স্তন পরীক্ষা করার জন্য ছোট ও সহজে বহনযোগ্য স্ক্রিনিং যন্ত্র সরবরাহের পরিকল্পনা রয়েছে।

এ সময় নারীদের স্তন ও জরায়ুমুখ ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার উদ্যোগের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, শ্রীলঙ্কা ও জার্মানির অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে উন্নত স্ক্রিনিং ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হচ্ছে। এর ফলে আক্রান্ত নারীদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা যাবে এবং সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়বে।