জুলাই অভ্যুত্থান নিয়ে জাতীয় সংসদে টানা দুই দিন ধরে চলা আলোচনায় বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়ার অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।
স্ট্যাটাসে রুমিন ফারহানা লেখেন, “জুলাই অভ্যুত্থান নিয়ে সংসদে দুই দিন ধরে আলোচনা চলছে। বারবার অনুরোধ করা সত্ত্বেও আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। সরকার এত ভীত কেন?”



