tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকভারতে মন্দিরে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু

ভারতে একটি মন্দিরে পূজা দিতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন। মঙ্গলবার বিহারের নালন্দা জেলার শীতলা মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতি মঙ্গলবার শত শত ভক্ত নালন্দার এই মন্দিরে পূজা দিতে আসেন। তবে এদিন ভিড় ছিল অস্বাভাবিকভাবে বেশি। লাইনে দাঁড়িয়ে থাকা পূজারীদের মধ্যে হঠাৎ বিশৃঙ্খলা ও হুড়োহুড়ি শুরু হলে পদদলনের ঘটনা ঘটে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সম্রাট চৌধরী। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এছাড়া বিহার সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে ৪ লাখ টাকা এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা প্রদান করা হবে।