tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়জ্বালানির দাম অপরিবর্তিত থাকছে

জ্বালানির দাম অপরিবর্তিত থাকছে

দেশে আপাতত জ্বালানি তেলের দাম বাড়ছে না বলে জানিয়েছে বাংলাদেশ সরকারের জ্বালানি বিভাগ। আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এপ্রিল মাসে জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

সিনিয়র সহকারী সচিব এনামুল হকের স্বাক্ষরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশোধিত স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুযায়ী এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের (ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল) মূল্য পুনর্নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও জানানো হয়, ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বর্তমান মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। সে অনুযায়ী ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা নির্ধারিত থাকবে। নতুন এই মূল্য ১ এপ্রিল থেকে কার্যকর হবে।