tanaka
প্রচ্ছদচাকরীবস্ত্র অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

বস্ত্র অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ১৩তম থেকে ২০তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://dotr.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

চাকরির প্রকৃতি:সরকারি চাকরি
প্রকাশের তারিখ:২৬ জুলাই, ২০২৫
আবেদনের পদ্ধতি:সরাসরি / ডাকযোগে
পদসংখ্যা ও জনবল:
২০২৫ সরকারি চাকরির খবর১৮ টি পদে ১৯০ জন নিয়োগ।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:ন্যূনতম অষ্টম শ্রেণি এবং সর্বোচ্চ স্নাতক পাশ।
নিয়োগ প্রকাশনার উৎস:BDJobs
আবেদন শুরুর তারিখ:০৪ আগস্ট, ২০২৫
আবেদন শেষ:৩১ আগস্ট, ২০২৫
আবেদনের ওয়েব সাইট:
২০২৫ সরকারি চাকরির খবরআবেদনের ঠিকানা
অফিসিয়াল পোর্টালবস্ত্র ও পাট মন্ত্রণালয়
DOT Job Circular 2025 - বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

জব সার্কুলার বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

২০২৫ সরকারি চাকরির খবর

DOT Job Circular 2025 – বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ১৩তম থেকে ২০তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://dotr.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

বাংলাদেশ সরকারি চাকরি

২০২৫ সরকারি চাকরির খবর

প্রতিষ্ঠানের নামবস্ত্র ও পাট মন্ত্রণালয়
চাকরির প্রকৃতি:সরকারি চাকরি
প্রকাশের তারিখ:২৬ জুলাই, ২০২৫
আবেদনের পদ্ধতি:সরাসরি / ডাকযোগে
পদসংখ্যা ও জনবল:
২০২৫ সরকারি চাকরির খবর১৮ টি পদে ১৯০ জন নিয়োগ।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:ন্যূনতম অষ্টম শ্রেণি এবং সর্বোচ্চ স্নাতক পাশ।
নিয়োগ প্রকাশনার উৎস:BDJobs
আবেদন শুরুর তারিখ:০৪ আগস্ট, ২০২৫
আবেদন শেষ:৩১ আগস্ট, ২০২৫
আবেদনের ওয়েব সাইট:
২০২৫ সরকারি চাকরির খবরআবেদনের ঠিকানা
অফিসিয়াল প্রোটাল:বস্ত্র ও পাট মন্ত্রণালয়

চাকরির খবর (বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) Government Job Circular 2025

বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ ২০২৫ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১। পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজি ৩০ শব্দের গতি এবং Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে
বেতন: ১১,০০০–২৬,৫৯০/- টাকা।

২। পদের নাম: টেইলার মাস্টার
পদ সংখ্যা: ০৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরিক্ষায় পাশ। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে টেইলারিং কোর্সে প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা
বেতন: ১১,০০০–২৬,৫৯০/- টাকা।

৩। পদের নাম: উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে দক্ষতা এবং টাইপিংয়ে বাংলা ২৫ ও ইংরেজি ৩০ শব্দের গতি
বেতন: ১০,২০০–২৪,৬৮০/- টাকা

৪। পদের নাম: আর্টিস্পট ডিজাইনার
পদ সংখ্যা: ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ ও কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা
বেতন: ১০,২০০–২৪,৬৮০/- টাকা

৫। পদের নাম: প্যাটার্ণ ডিজাইনার
পদ সংখ্যা: ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: চারু ও কারুকলা/ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ।সংশ্লিষ্ট কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন: ১০,২০০–২৪,৬৮০/- টাকা

৬। পদের নাম: টেকনিক্যাল এসিসট্যান্ট
পদ সংখ্যা: ১৭ টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান।সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।
বেতন: ১০,২০০–২৪,৬৮০/- টাকা

৭। পদের নাম: লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা: ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমমান। গ্রন্থাগার কাজে অভিজ্ঞতা।
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

৮। পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ২০ টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান। কম্পিউটার টাইপিংয়ে বাংলা ২০ ও ইংরেজি ২০ শব্দ প্রতি মিনিটে গতি।
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

৯। পদের নাম: ম্যাকানিক্স
পদ সংখ্যা: ১৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমমান। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা

১০। পদের নাম: হিসাব সহকারী কাম ক্যাশিয়ার
পদ সংখ্যা: ০২ টি
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় মাধ্যমিক সার্টিফিকেট। হিসাব রক্ষণে দক্ষতা।
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা

১১। পদের নাম: আর্টিস্ট এসিসট্যান্ট
পদ সংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ। আর্টিস্ট কাজের অভিজ্ঞতা।
বেতন: ৮,৮০০–২১,৩১০/- টাকা।

১২। পদের নাম: বয়লার অপারেটর
পদ সংখ্যা: ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ। সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ।
বেতন: ৮,৮০০–২১,৩১০/- টাকা।

১৩। পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদ সংখ্যা: ০৪ টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ। বৈদ্যুতিক কাজের দক্ষতা ও অভিজ্ঞতা।
বেতন: ৮,৮০০–২১,৩১০/- টাকা।

১৪। পদের নাম: ল্যাবরেটরী অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা: ১৫ টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ। পরীক্ষাগারে কাজের অভিজ্ঞতা।
বেতন: ৮,৮০০–২১,৩১০/- টাকা।

১৫। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ৬৭ টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ। সরকারি অফিসে সহায়ক কাজের অভিজ্ঞতা।
বেতন: ৮,২৫০–২০,০১০/- টাকা।

১৬। পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ। নিরাপত্তা কাজে অভিজ্ঞ।
বেতন: ৮,২৫০–২০,০১০/- টাকা।

১৭। পদের নাম: মালি
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ। বাগান বা গাছপালা পরিচর্যায় অভিজ্ঞ।
বেতন: ৮,২৫০–২০,০১০/- টাকা।

১৮। পদের নাম: বাবুচি
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ। রান্নার কাজে অভিজ্ঞ।
বেতন: ৮,২৫০–২০,০১০/- টাকা

আবেদন ফরম পুরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি:-

ক. বয়সসীমা: ০৪ আগস্ট ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

খ. নিয়োগ বিধিমালা:

  • ছকের ২, ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৬, ১৭ ও ১৮ নং পদের ক্ষেত্রে → “বস্ত্র পরিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪” অনুসরণ করা হবে।
  • ছকের ১ নং পদের ক্ষেত্রে → “সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯” অনুসরণ করা হবে।
  • ছকের ৩, ৮ ও ১৫ নং পদের ক্ষেত্রে → “মন্ত্রণালয়/বিভাগের সংযুক্ত অধিদপ্তর/পরিদপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯” অনুসরণ করা হবে।

বিদ্যমান সকল সরকারি বিধি-বিধান/আদেশ/নিয়মাবলী এবং পরবর্তীতে সংশোধিত বিধি-বিধান প্রযোজ্য হবে।

গ. কর্মরত প্রার্থীদের শর্ত:

  • সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
  • ৩, ৮ ও ১৫ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের Application Form পূরণের সময় Departmental Candidate ঘরে টিক চিহ্ন দিতে হবে।
  • অন্যান্য পদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।
  • তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। অগ্রিম কপি গ্রহণযোগ্য নয়।

ঘ. পরীক্ষা:

১, ৩ ও ৮ নং পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার যোগ্য হবেন।

২, ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নং পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার যোগ্য হবেন।

মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে:

  • সকল শিক্ষাগত সনদ/প্রত্যয়নপত্র/অনাপত্তিপত্রের মূল কপি।
  • পূরণকৃত Application Form।
  • দাখিলকৃত সকল সনদ ও প্রবেশপত্রের সত্যায়িত কপি।
  • নাগরিক সনদ (ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত)।

চ. কোটা প্রমাণপত্র:–

মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান → উপযুক্ত কর্তৃপক্ষের সনদ জমা দিতে হবে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থী → উপযুক্ত কর্তৃপক্ষের সনদ জমা দিতে হবে।

শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী → উপযুক্ত কর্তৃপক্ষের সনদ জমা দিতে হবে।

ছ. প্রার্থীর যোগ্যতা যাচাই: জাল/ভুল/মিথ্যা তথ্য বা অযোগ্য প্রমাণিত হলে প্রার্থীর আবেদন বাতিল হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষার সময় বা পরে ভুল তথ্য প্রমাণিত হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

জ. অযোগ্য প্রার্থী:

  • যিনি বাংলাদেশের নাগরিক নন।
  • যিনি বাংলাদেশের নাগরিক নন এমন কাউকে বিবাহ করেছেন বা বিবাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
  • যিনি নৈতিক স্খলনজনিত অভিযোগে কোনো ফৌজদারি আদালতে দণ্ডিত হয়েছেন।

ঝ. ভাতা: লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ/ভাতা প্রদান করা হবে না।

ঞ. কর্তৃপক্ষের অধিকার: কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তি বাতিল এবং নিয়োগসংক্রান্ত যে কোনো পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।

ট. কোটা নীতি: নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও কোটা নীতি প্রযোজ্য হবে। পরবর্তীতে এ সংক্রান্ত বিধি পরিবর্তিত হলে তা অনুসরণ করতে হবে।

ঠ. বিশেষ শর্ত: আবেদনের শর্তাবলিতে উল্লেখ না থাকলে সরকার কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

ড. আবেদন গ্রহণ: শুধুমাত্র অনলাইন (Online) আবেদন গ্রহণ করা হবে। অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয়।

অনলাইন (Online) ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না:-

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dotr.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৪ আগস্ট ২০২৫, সোমবার সকাল- ১০:০০ ঘটিকা।

ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১ আগস্ট ২০২৫, রবিবার বিকাল ৫:০০ ঘটিকা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. Online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে;

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন;

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন;

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-

যেকোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে দুটি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১ থেকে ১৩ ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২ (বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা ও ১৪ থেকে ১৮ ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬ (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা এবং অনগ্রসর নাগরিকদের সকল গ্রেডের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online-এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”

বস্ত্র অধিদপ্তর নিয়োগ এর প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-

থম SMS : DOTR <space> USER ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: DOTR M27313 & send to 16222.
Reply: Applicant’s Name, TK-112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DOTR <space> Yes <space>PIN and send to 16222

দ্বিতীয় SMS: DOTR<space> YES <space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: DOTR YES 12345678 and send to 16222.
Reply: Congratulations Applicant’s Name, Payment completed successfully for DOTR Application for (post name) User ID is (M27313 ) and password (xxxxxxx).

বস্ত্র অধিদপ্তর নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dotr.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়;

শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User Id এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:

i. User ID জানা থাকলে DOTR<space>Help<space>User<space>User ID & send to16222.
Example: DOTR Help User M27313 & send to 16222.

ii. PIN Number জানা থাকলে DOTR <space>Help<space>PIN<space>PIN No & send to 16222.
Example: DOTR Help PIN 12345678 & send to 16222.

বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইটে www.dot.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতৎসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd/dotr ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।