tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ সফরের পরিকল্পনা বাতিল করেছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আন্তর্জাতিক আলোচনা ও কূটনৈতিক ব্যস্ততার কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ৩০ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল মেলোনির। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এই সফরের কথা ছিল, যেখানে মেলোনি তার মেয়েকেও সঙ্গে আনার পরিকল্পনা করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফর উপলক্ষে ঢাকায় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছিল। ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকেরও সূচি ছিল।

এক কূটনৈতিক কর্মকর্তা জানান, বাংলাদেশ দিয়ে সফর শুরু করে সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া এবং জাপান যাওয়ার কথা ছিল মেলোনির। তবে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনায় ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ইতালির সক্রিয় ভূমিকার কারণে এশিয়া সফর আপাতত স্থগিত করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় এক প্রজ্ঞাপনে জানায়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক)-এর আওতায় ইতালির প্রধানমন্ত্রীকে ৩০ ও ৩১ আগস্ট সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) হিসেবে ঘোষণা করা হয়েছে।