tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকবিশ্ববাজারে তেলের দামে ৩ শতাংশের বেশি পতন

বিশ্ববাজারে তেলের দামে ৩ শতাংশের বেশি পতন

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ শতাংশের বেশি কমেছে।

সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআইয়ের দাম ৩ দশমিক ২ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৫ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) পূর্বাভাস দিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যেতে পারে। ফলে বছরের শেষ তিন মাসে আন্তর্জাতিক বাজারে তেলের উদ্বৃত্ত পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ বাড়তে থাকা এবং বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা তেলের দাম কমার অন্যতম প্রধান কারণ। সরবরাহ পরিস্থিতির আরও উন্নতি হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে।