tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীশাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে হাতাহাতি

শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে হাতাহাতি

রাজধানীর শাহবাগ থানার সামনে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে একটি রিকশায় আনা মাইকে ৭ মার্চের ভাষণ বাজানো হয়। এ সময় সেখানে উত্তেজনা তৈরি হলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ইমি বলেন, “বঙ্গবন্ধু আমাদের অস্তিত্বের প্রতীক। তিনি এমন কেউ নন যে তাকে ব্যবহার করে পরে ভুলে যাওয়া যাবে। ৩২ নম্বর ভাঙা বা তার ম্যুরাল ভাঙা—এসব দিয়ে তার গুরুত্ব কমে না। তিনি আমাদের জাতির জনক, এটা অমীমাংসিত সত্য।”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে, ইমির গ্রুপের দুই সদস্যকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। তাদের পুলিশের কাছে সোপর্দ করার সময় রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ থানার ভেতরেও ইমির দলের সদস্যদের ওপর হামলার অভিযোগ ওঠে ছাত্রশক্তির নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।

এ বিষয়ে ডিসি মাসুদ বলেন, “যাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে শনিবার দুপুরে রাজধানীর চানখাঁরপুল মোড়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুজনকে আটক করে শাহবাগ থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটিও জব্দ করা হয়।

আটক শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তার সঙ্গে থাকা সাউন্ড বক্স পরিচালনার দায়িত্বে থাকা অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।