tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানকে আমিরাতের প্রেসিডেন্টের কড়া বার্তা

ইরানকে আমিরাতের প্রেসিডেন্টের কড়া বার্তা

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ইরানকে ‘শত্রু’ উল্লেখ করে তিনি কঠোর বার্তা দিয়েছেন।

শনিবার (৭ মার্চ) একটি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সাম্প্রতিক হামলায় আহত বেসামরিক নাগরিকদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত সহজ শিকার নয়। প্রয়োজনে আমাদের শক্তি অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে।’ ইরানকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আমিরাত একটি সুন্দর ও অনুসরণযোগ্য মডেল রাষ্ট্র। কিন্তু এটিকে দুর্বল ভেবে ভুল করবেন না। আমাদের সক্ষমতা অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং আমরা নিজেদের রক্ষা করতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘দেশের নাগরিক ও এখানে বসবাসকারী সবার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমরা আমাদের দেশ, জনগণ এবং এখানে বসবাসকারী সবার নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আল্লাহ সংযুক্ত আরব আমিরাতকে হেফাজত করুন, জনগণকে নিরাপদ রাখুন এবং দেশটিকে শান্তি ও নিরাপত্তা দান করুন।’

আমিরাতের প্রেসিডেন্ট বলেন, ‘সামনের সময় আমাদের জন্য আরও চ্যালেঞ্জিং হতে পারে, তবে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী দিনগুলো আমিরাতকে আরও শক্তিশালী হিসেবে প্রমাণ করবে।’

এর কিছুক্ষণ আগে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে বলে জানা গেছে। এর আগে ইরানের প্রেসিডেন্ট উপসাগরীয় অঞ্চলে হামলা বন্ধ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন।