tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতি১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন আজ বিকেলে

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন আজ বিকেলে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা দিতে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (দ্বিতীয় তলা) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আন্দোলনরত ১১ দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এতে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে ১১ দলীয় এই সমঝোতায় থাকবে কি না—এ সিদ্ধান্ত নিয়ে এখনো দোটানায় রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দাবি অনুযায়ী আসন সমঝোতা না হওয়ায় দলটি জোটে থাকছে না—এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে শোনা গেলেও এ বিষয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না থাকলে আরও কোনো দল পিছু হটবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে আজ বিকেলের সংবাদ সম্মেলনে কারা উপস্থিত থাকছেন এবং কারা থাকছেন না—তার মধ্য দিয়েই এ বিষয়ে চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।