বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। এ উপলক্ষে ওই দিন সরকারি ছুটি থাকবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেশের আকাশে দেখা যায়নি। ফলে ১৪ আগস্ট (শুক্রবার) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। ১৫ আগস্ট (শনিবার) থেকে শুরু হবে রবিউল আউয়াল মাসের গণনা।
এ হিসাব অনুযায়ী, ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও দিনটি ছুটির দিন হিসেবে নির্ধারিত ছিল। তবে ধর্মীয় ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় চাঁদ দেখা সংক্রান্ত সিদ্ধান্তের পর বিষয়টি চূড়ান্ত হয়েছে।
এদিকে, ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিতে পারলে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন। কারণ ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটির পর ২৭ আগস্ট কর্মদিবস। এরপর ২৮ ও ২৯ আগস্ট (শুক্রবার ও শনিবার) রয়েছে সাপ্তাহিক ছুটি।



