বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ ময়মনসিংহের হালুয়াঘাটে “দূর্গাপুজা পুনর্মিলনী”র অয়োজন করেন ।
পুনর্মিলনী অনুষ্ঠানে হালুয়াঘাটের হিন্দু ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও উপজেলা , ইউনিয়ন , পূজামন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি , সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন ।
সকল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত হালুয়াঘাট পৌর শহরের উত্তর খয়রাকুড়িতে উপজেলা পরিষদ মিলনায়তনে
“ দূর্গাপুজা পুনর্মিলনী”র এই ব্যতিক্রমী আয়োজনে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ এমরান সালেহ প্রিন্সের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ।
তিনিও তাদের সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে তাদের কুশলাদি জিজ্ঞাসা করেন ।
এসময় শিল্পীরা সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন । গান , নাচ , আবৃত্তির সাথে চলে আগত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং ফাঁকে ফাঁকে চলে শুভেচ্ছা বক্তব্য ।পৌর বিএনপির সদস্য উত্তম কুমার সরকার বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হালুয়াঘাট পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক জয়দেব দত্ত , উপদেষ্টা নরেশ চন্দ্র সরকার , সভাপতি দেবতোষ সরকার , সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক অপু সরকার ,বর্তমান সাধারণ সম্পাদক সুভাষ সাহা , উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল , পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ , হালুয়াঘাট ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান শুভ্রত রেমা , হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মন্টি রাণী সরকার , সনাতন যুব সংঘের সভাপতি সঞ্জয় সরকার , শকুয়াই পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন সরকার , স্বদেশী পূজা উদযাপন কমিটির সভাপতি হারান ভট্টাচার্য বক্তব্য রাখেন ।
এমরান সালেহ প্রিন্স সকলকে স্বাগত এবং দুর্গা ও লক্ষ্মী পুজার শারদীয় শুভেচ্ছা জানিয়ে তাঁর স্বাগত বক্তব্যে বলেন , বিএনপি সকল ধর্ম-কর্মের স্বাধীনতা নিশ্চিত ও মূল্যবোধ প্রতিষ্ঠা করে
“ ধর্ম যার যার , রাস্ট্র হবে সবার “ – নীতিতে বিশ্বাস করে । বিএনপি সরকারে আসলে এই নীতি বাস্তবায়ন করবে । তিনি বলেন , “ ধর্ম যার যার বিএনপি সবার “ উল্লেখ করে তিনি বলেন , বিএনপি সকল ধর্ম বর্ণের সর্বজনীন দল । বিএনপি সর্ম্পকে একটি স্বার্থান্বেষী মহল অপ প্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার ব্যার্থ চেষ্টা চালিয়েছে । তিনি তারেক রহমানকে দূরদৃষ্টিসম্পন্ন স্বপ্নবাজ নেতা আখ্যায়িত করে বলেন , তাঁর স্বপ্ন একটি সুখী,সমৃদ্ধশালী , বৈষম্যহীন ,সাম্য ও মানবিক মর্যাদার ন্যায় ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক ইতিবাচক বাংলাদেশ প্রতিষ্ঠা করা । তারেক রহমানের ললিত সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এসেছে । গণঅভ্যুত্থানের পর গণতন্ত্রের যাত্রা পথে নির্বাচন দরজায় কড়া নাড়ছে । আসন্ন নির্বাচনে গণরায়ের মধ্য দিয়ে প্রিয় নেতার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে । এমরান সালেহ প্রিন্স অবহেলিত হলুয়াঘাট ও ধোবাউড়ায় আলোকিত জনপদ গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করে বলেন তারেক রহমানের হাত ধরে ইনশাআল্লাহ তা সফল করা হবে । তিনি ধানের শীষে আস্থা রাখার জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়ে বলেন , বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না , সংখ্যাগরিষ্ঠ মানূষের ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে , অন্যান্য ধর্মীয় মূল্যবোধকে সর্বাধিক অগ্রাধিকার ও গুরত্ব দেয় । তিনি বলেন আগে রাজধানীতে হলেও আগামী দিনে হালুয়াঘাট ও ধোবাউড়ায় ঈদ , পূজা ও বড়দিন পুনর্মিলনীর অয়োজন অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেন । তিনি আগামী দিনে হিন্দু সম্প্রদায়ের মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার প্রতিশ্রুতি দেন ।
হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ পূজা পুনর্মিলনী অয়োজন করার জন্য এমরান সালেহ প্রিন্সের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন , অতীতে কোনো রাজনীতিবিদ এধরণের অনুষ্ঠান হালুয়াঘাটে অয়োজন করে নাই । তারা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানূষের সুখ দুঃখে পাশে থাকার জন্য এমরান সালেহ প্রিন্সকে ধন্যবাদ জানান । আগামী দিনে আলোকিত হালুয়াঘাট গোড়ার পথযাত্রায় তাঁর সাথে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ।
এছাড়াও এমরান সালেহ প্রিন্স আজ বিকেলে হালুয়াঘাট পৌর শহরের কাঁচা বাজারে গণ সংযোগ করে ধানের শীষে ভোট চান এবং রাতে পৌর বিএনপির সাথে মতবিনিময় করেন ।



