tanaka

শুটিংয়ে পিছলে পড়ে হাঁটুতে চোট, বসেই ‘কৌন বানেগা ক্রোড়পতি’ উপস্থাপনা অমিতাভের

শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে চোট পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। চোট গুরুতর না হলেও হাঁটুর সমস্যার কারণে দাঁড়াতে কিছুটা অসুবিধা হচ্ছে বলে...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনবিয়ের ১৫ মাস পর সোনাক্ষীর গোপন স্বীকারোক্তি

বিয়ের ১৫ মাস পর সোনাক্ষীর গোপন স্বীকারোক্তি

বিয়ের ১৫ মাস পর নিজের ভক্তদের সঙ্গে একটি গোপন তথ্য শেয়ার করলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তিনি জানান, বিয়ের অনেক আগেই স্বামী জাহির ইকবালের সঙ্গে মুম্বাইয়ে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন তারা।

সম্প্রতি নিজের ইউটিউব ভ্লগে সেই বাড়ির সংস্কার ও ডিজাইন নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন সোনাক্ষী। ভিডিওটিতে জাহির ইকবালকেও দেখা গেছে।
সোনাক্ষী তাদের নতুন বাসার প্রতিটি কোণা—ড্রয়িংরুম, রান্নাঘর, এমনকি বাথরুম পর্যন্ত—দেখিয়েছেন দর্শকদের। তিনি জানান, প্রায় ৯ মাস ধরে চলছিল এই স্বপ্নের বাড়ির সংস্কারকাজ, যা এখন শেষ পর্যায়ে।

জাহির জানান, বিয়ের অনেক আগে থেকেই বাড়ি কেনার পরিকল্পনা ছিল তাদের, তবে সংস্কার শুরু হয় বিয়ের পর। তিনি বলেন, “আমরা আমাদের ইন্টেরিয়র ডিজাইনারকে পাই বিয়ের মাত্র ১০ দিন আগে। তিনি এর আগেও এই বিল্ডিংয়ের ছয়টি ফ্ল্যাটে কাজ করেছিলেন।”
ঠিকাদারদের প্রশংসা করে জাহির জানান, মাত্র ৯ মাসেই পুরো কাজ শেষ করতে সক্ষম হয়েছেন তারা।

সোনাক্ষীর জন্য জাহিরের বিশেষ চমক
ভিডিওতে জাহির মজার ছলে বলেন, তিনি সবসময় এমন একটি বেসিন চেয়েছেন “যেখানে পানি মাঝখান দিয়ে পড়বে, আর কল ছোঁয়ার দরকার হবে না।” এছাড়াও এমন আসবাবপত্র চেয়েছেন যা এতটাই মজবুত হবে যে, “তাতে দাঁড়িয়ে নাচাও করা যাবে।”

এইসব কথা শুনে সোনাক্ষী হাসতে হাসতে জানান, তিনি ঘরের ইন্টেরিয়রে সাদা ও পরিস্কার থিম পছন্দ করেন, যা তার সহজ-সরল ও মার্জিত রুচিকে প্রতিফলিত করে।

প্রেম থেকে পরিণয়
বিয়ের আগে প্রায় সাত বছর সম্পর্কে ছিলেন সোনাক্ষী ও জাহির। তাদের প্রথম দেখা হয় সালমান খানের একটি পার্টিতে।
২০১৯ সালে সালমান প্রযোজিত নোটবুক সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন জাহির। ২০২২ সালে সোনাক্ষী ও জাহির একসঙ্গে অভিনয় করেন ডাবল এক্সএল সিনেমায় এবং একটি মিউজিক ভিডিও ব্লকবাস্টার-এও একসঙ্গে কাজ করেন।

২০২৪ সালের ২৩ জুন মুম্বাইয়ে নিজেদের বাসায় ঘনিষ্ঠ পরিসরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই জুটি। পরে আয়োজিত হয় একটি তারকাখচিত অভ্যর্থনা অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন রেখা, বিদ্যা বালান, টাবু, অনিল কাপুর ও আদিত্য রায় কাপুরের মতো বলিউড তারকারা।