tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশহবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপি-ছাত্রদলের ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ আদেশ জারি করেন। এর ফলে পৌর এলাকায় চারজন বা ততোধিক ব্যক্তির সমাবেশসহ জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে—এমন কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। শহরজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উভয় পক্ষের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এতে সংঘর্ষ, হতাহত, সম্পত্তির ক্ষয়ক্ষতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির নেতাদের গাড়িবহরে হামলা ও নেতাকর্মীদের মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছে এনসিপি। পরে সন্ধ্যায় শহরে এনসিপির প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কয়েকজন আহত হন বলে দলটির দাবি।

এদিকে, এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি সাংগঠনিক নির্দেশনায় বলা হয়েছে, হবিগঞ্জে দলের শান্তিপূর্ণ পদযাত্রায় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার সারা দেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, এ ঘটনায় বিএনপির পক্ষ থেকেও পাল্টা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। দুই পক্ষের কর্মসূচিকে ঘিরেই সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।অপরদিকে ছাত্রদল নেতাদের অভিযোগ, দুপুরে আজমিরীগঞ্জে শহীদ মিনারে সমাবেশে এনসিপি নেতারা বিএনপি নেতাদের নাম উল্লেখ করে ‘গুণ্ডাবাহিনী’ বলে বক্তব্য দেন। এতে ছাত্রদল নেতাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় জেলা শহরের টাউন হলে পদযাত্রা শেষে এনসিপি নেতাদের ঘিরে বিক্ষোভ করেন ছাত্রদল নেতাকর্মীরা।