tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশহবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমদ রিংগনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে বসে অনলাইনের মাধ্যমে মামলাটি দায়ের করেন।

এর আগে মঙ্গলবার রাতে হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের বহনকারী গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি মাইক্রোবাস ভাঙচুর করা হয় এবং নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে দলটি। এনসিপির দাবি, এ ঘটনায় কেন্দ্রীয় নেতা সারজিস আলমসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এনসিপির নেতারা জানান, হামলার ঘটনায় প্রথমে তারা হবিগঞ্জ সদর থানায় মামলা করতে চাইলেও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় পুলিশ তাদের শহরে প্রবেশের অনুমতি দেয়নি। পরে পুলিশের সঙ্গে আলোচনার পর কামাইছড়া পুলিশ ফাঁড়ি থেকে অনলাইনে অভিযোগ গ্রহণের ব্যবস্থা করা হয় এবং সেখান থেকেই মামলাটি দায়ের করা হয়।

এ বিষয়ে পুলিশ জানায়, পৌর এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকায় সভা-সমাবেশ, মিছিল ও জনসমাগম নিষিদ্ধ রয়েছে। সম্ভাব্য সংঘর্ষ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতেই এনসিপির নেতাকর্মীদের জেলা শহরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

উল্লেখ্য, আগের দিনের হামলার অভিযোগের প্রতিবাদে এনসিপি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। এর অংশ হিসেবে বুধবার হবিগঞ্জে সমাবেশের ঘোষণা দেওয়া হয়। একই সময়ে ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনগুলোর পৃথক কর্মসূচি থাকায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে জেলা প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে।