tanaka
প্রচ্ছদসারাদেশহবিগঞ্জে বন্যাদুর্গত ১,৫০০ পরিবার পেল আমিরাতের ত্রাণ

হবিগঞ্জে বন্যাদুর্গত ১,৫০০ পরিবার পেল আমিরাতের ত্রাণ

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ইউএই এইডের উদ্যোগে রোববার দুপুরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জিকে গউছ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রাশেদ মাইল আল জাবের, বাংলাদেশ এডুকেশন টেকনোলজিস্ট সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক খন্দকার, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ এবং পুলিশ সুপার তারেক মাহমুদ।

অনুষ্ঠানে বক্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসায় সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রশংসা করেন। তারা বলেন, দুর্যোগের এই সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও সহযোগিতার হাত বাড়ানো প্রয়োজন।

পরে অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ পরিবারের হাতে বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।