tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাস্পেন-ফ্রান্স মহারণ: ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচের মঞ্চে দুই ইউরোপীয় পরাশক্তি

স্পেন-ফ্রান্স মহারণ: ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচের মঞ্চে দুই ইউরোপীয় পরাশক্তি

স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল বলেছেন, ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালই তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। মাত্র ১৮ বছর বয়সী এই ফুটবলারের এমন মন্তব্য স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দিয়েছে। তবে ম্যাচটির গুরুত্ব বিবেচনায় নিলে ইয়ামালের বক্তব্য অমূলক নয়। কারণ, ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ হিসেবেই বিবেচিত হচ্ছে স্পেন ও ফ্রান্সের এই মহারণ।

বাংলাদেশ সময় আজ রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর তথ্য অনুযায়ী, দুই দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকার সমান। এত বিপুল বাজারমূল্যের কারণে ম্যাচটি ইতিহাসের সবচেয়ে দামী ফুটবল ম্যাচ হিসেবে আলোচনায় এসেছে।

কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে, মাইকেল ওলিসে, অরেলিয়েন চুয়ামেনিদের নিয়ে গড়া ফ্রান্স দলের মোট বাজারমূল্য প্রায় ১৭৮ কোটি ডলার। অন্যদিকে লামিন ইয়ামাল, পেদ্রি, পাও কুবার্সি, নিকো উইলিয়ামসদের নিয়ে সাজানো স্পেন দলের বাজারমূল্য প্রায় ১৪৩ কোটি ডলার। দলগত মূল্যে ফ্রান্স এগিয়ে থাকলেও, একক খেলোয়াড়ের বাজারদরে সবচেয়ে মূল্যবান ফুটবলার স্পেনের ইয়ামাল। ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী, বার্সেলোনার এই বিস্ময় বালকের বর্তমান বাজারমূল্য প্রায় ২৩ কোটি ৪০ লাখ ডলার। সেখানে রিয়াল মাদ্রিদের তারকা এমবাপ্পের মূল্য প্রায় ২১ কোটি ডলার। এছাড়া মাইকেল ওলিসে ও পেদ্রি—দুজনেরই বাজারমূল্য প্রায় ১৭ কোটি ৫০ লাখ ডলার।

গোলরক্ষকদের ক্ষেত্রেও স্পেন এগিয়ে। উনাই সিমন, ডেভিড রায়া ও হুয়ান গার্সিয়াকে নিয়ে স্পেনের তিন গোলরক্ষকের সম্মিলিত বাজারমূল্য প্রায় ১১ কোটি ৪০ লাখ ডলার। বিপরীতে ফ্রান্সের গোলরক্ষকদের, যার মধ্যে মাইক মাইগন্যান অন্যতম, সম্মিলিত মূল্য প্রায় ৬ কোটি ৭০ লাখ ডলার।

তবে রক্ষণভাগে ফ্রান্সের আধিপত্য স্পষ্ট। উইলিয়াম সালিবা, ইব্রাহিম কোনাতে ও দায়ত উপামেকানোর মতো ডিফেন্ডারদের কারণে ফরাসি রক্ষণভাগের মোট বাজারমূল্য প্রায় ৪৭ কোটি ৩০ লাখ ডলার। অন্যদিকে পাও কুবার্সি, আয়মেরিক লাপোর্তে ও পেদ্রো পোরোদের নিয়ে স্পেনের রক্ষণভাগের মূল্য প্রায় ৩৩ কোটি ৭০ লাখ ডলার।

দুই দলের তারকাসমৃদ্ধ স্কোয়াড, বিপুল বাজারমূল্য এবং বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াই—সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে ইতিহাস গড়ার এক রোমাঞ্চকর মহারণ।