tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদসারাদেশসিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কদমরসুল এলাকায় একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় আট শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ।

তিনি জানান, সন্ধ্যা আনুমানিক পৌনে ৬টার দিকে কারখানার বয়লার কক্ষে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের কাচের প্রাচীর ভেঙে যায়। এ সময় বয়লার কক্ষে কর্মরত আট শ্রমিক দগ্ধ হন এবং ভাঙা কাচের আঘাতে আহত হন।

ওসি আরও জানান, আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সিমেন্ট কারখানার আটজন দগ্ধ শ্রমিককে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের দগ্ধের মাত্রা এখনও নিরূপণ করা হয়নি।