tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজনীতিতারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন জমিয়ত মহাসচিব

তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন জমিয়ত মহাসচিব

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতারা।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জমিয়তের মহাসচিব জানান, তারেক রহমানের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। বৈঠকে আগামীর বাংলাদেশ, ইসলাম ও রাষ্ট্র বিনির্মাণে যৌথভাবে কীভাবে কাজ করা যায় সে বিষয়ে মতবিনিময় হয়। বিএনপির সঙ্গে যে চারটি আসনে জমিয়তের সমঝোতা হয়েছে, সেসব আসনের বিভিন্ন সুবিধা ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, তারেক রহমান আমাদের আশ্বস্ত করেছেন—যেসব বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করলে নির্বাচনী ও রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ আরও অনুকূল হবে, সেগুলো তিনি গ্রহণ করবেন।

মহাসচিব আরও জানান, সারাদেশে বিএনপির অন্যান্য প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে জমিয়ত তাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। এ লক্ষ্যে দলের জনশক্তিকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ যেন আর কখনো পথভ্রষ্ট না হয়—এ বিষয়ে তারেক রহমান দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, যা আমাদের আশাবাদী করেছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে দুই দল একসঙ্গে কাজ করবে বলেও তিনি জানান।

বৈঠকে জমিয়তের প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব এবং কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসাইন কাসেমী। এছাড়া কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা নাজমুল হাসান কাসেমী ও মাওলানা বাহাউদ্দীন যাকারিয়াও উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এদিকে, সম্প্রতি তারেক রহমান বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়েছে।