tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়সকালের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা যেসব অঞ্চলে

সকালের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা যেসব অঞ্চলে

দেশের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ মে) সকাল ৯টার মধ্যে দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৪ মে) রাতে জারি করা কালবৈশাখী সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার রাত ৯টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এদিকে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা—অর্থাৎ ৫ ও ৬ মে—ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রায় ৫০ শতাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের প্রায় ২৫ শতাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই সময়ে অনেক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।