tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদরাজধানীসকালেই ঢাকার তাপমাত্রা ১৯ ডিগ্রি, আরো বাড়ার আভাস

সকালেই ঢাকার তাপমাত্রা ১৯ ডিগ্রি, আরো বাড়ার আভাস

রাজধানী ঢাকায় আজ বুধবার দিনের শুরুতেই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরো বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে।

আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেডর্ক করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।