tanaka
প্রচ্ছদরাজধানীআদাবরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

আদাবরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

রাজধানীর আদাবর এলাকায় চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা সজীব আহমেদ রানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জিয়াউদ্দিন আহম্মেদ।

তিনি জানান, সন্ধ্যার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল সজীব আহমেদ রানাকে হেফাজতে নেয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি এই পুলিশ কর্মকর্তা।

এদিকে, ডিবির একটি সূত্র জানিয়েছে, আদাবর এলাকায় চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল রোববার তাকে আদালতে হাজির করা হতে পারে বলে জানা গেছে।