tanaka

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯...
প্রচ্ছদরাজধানীআজ রাজধানীতে কোথায় কোন কর্মসূচি

আজ রাজধানীতে কোথায় কোন কর্মসূচি

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সকাল সোয়া ৯টার দিকে সায়েদাবাদের ধলপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম পরিদর্শন এবং মশক নিধন ওষুধের কার্যকারিতা পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করবেন।স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সকাল ১০টায় মিরপুর-২ ডিএনসিসির ভাণ্ডার ও ক্রয় বিভাগের অফিসে মশক নিধন কার্যক্রম পরিদর্শন এবং মশক নিধন ওষুধের কার্যকারিতা পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত ও ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

ডিএমপি কমিশনার

বেলা পৌনে ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত প্রেস ব্রিফিং করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

রমজান উপলক্ষে বেলা ১১টায় রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় র‍্যাব-২ এর নেতৃত্বে র‍্যাব হেডকোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট যৌথ মোবাইল কোর্ট পরিচালনা হবে।

নাগরিক সংলাপ

জাতীয় প্রেস ক্লাবে দুপুর ১২টার দিকে ‘গণভোটের গণরায় বাস্তবায়ন, বাংলাদেশ’ শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন করেছে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নাগরিক ফোরাম।