tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদজাতীয়সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে ১,৮৯৩ দাবি শুনেছে ইসি

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে ১,৮৯৩ দাবি শুনেছে ইসি

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে চার দিনে মোট ১,৮৯৩টি দাবি ও আপত্তির শুনানি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব মো. আখতার হোসেন জানান, প্রাপ্ত মতামতগুলো লিপিবদ্ধ করা হয়েছে এবং তা পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কমিশন ভবনের অডিটোরিয়ামে চতুর্থ দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনার ও সচিবগণ উপস্থিত ছিলেন।

সচিব জানান, গত চার দিনে ৩৩ জেলার ৮৪টি আসন নিয়ে ১,১৮৫টি আপত্তি ও ৭০৮টি পরামর্শ এসেছে। এ সময় দাবি-আপত্তি উত্থাপনকারীদের পাশাপাশি তাদের আইনজীবীরা বক্তব্য উপস্থাপন করেন। শুনানিতে কমিশন উভয় পক্ষের বক্তব্য শোনে এবং আইন অনুযায়ী নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেয়।

তিনি আরও বলেন, যেখানে কোনো আপত্তি আসেনি, সেসব আসনের সীমানা অপরিবর্তিত থাকবে।

দিনওয়ারি শুনানির বিবরণ অনুযায়ী:

  • ২৪ আগস্ট: ৬ জেলার ১৮টি আসন
  • ২৫ আগস্ট: ৯ জেলার ২০টি আসন
  • ২৬ আগস্ট: ৬ জেলার ২৮টি আসন
  • ২৭ আগস্ট: ১২ জেলার ১৮টি আসনের শুনানি অনুষ্ঠিত হয়

শুনানিতে অংশ নেওয়া কয়েকজন প্রতিনিধির বক্তব্য:

  • পাবনা-১: ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, তারা সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ এবং বেড়া ও সুজানগর নিয়ে পাবনা-২ আসন চান। ২০১৮ সালে এ প্রস্তাব দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি।
  • সিরাজগঞ্জ-৬: প্রতিনিধি আবদুল মান্নান জানান, ২০০১ সালে সাতটি আসন থাকলেও ২০০৮ সালে তা কমিয়ে ছয়টি করা হয়। তারা আগের সিরাজগঞ্জ-৬ আসন ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
  • ফরিদপুর-৪: কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, ২০০১ সালের মতো চরভদ্রাসন ও সদরপুর নিয়ে ফরিদপুর-৪ এবং ভাঙ্গা নিয়ে ফরিদপুর-৫ আসন ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।

ইসি জানিয়েছে, ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসন নিয়ে ১,৭৬০টি দাবি ও আপত্তি জমা পড়ে। এসব পর্যালোচনা শেষে ৩০০ আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে আগামী সেপ্টেম্বরেই গেজেট প্রকাশের পরিকল্পনা রয়েছে কমিশনের।