tanaka
প্রচ্ছদজাতীয়ভিসা আবেদনে এই তথ্য না দিলেই বাতিল হতে পারে আবেদন

ভিসা আবেদনে এই তথ্য না দিলেই বাতিল হতে পারে আবেদন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য সতর্কবার্তা দিয়েছে দেশটির দূতাবাস। ভিসা আবেদনের সময় সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য সঠিকভাবে প্রদান না করলে আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। এমনকি এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে আবেদনকারী স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন বলেও সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।

দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ভিসা আবেদন যাচাইয়ের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তাই আবেদনকারীদের ভিসা ফরমে চাওয়া সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য যথাযথভাবে প্রদান করতে হবে।

বার্তায় বলা হয়, ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান না করলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে। পাশাপাশি এ ধরনের তথ্য গোপন বা অসম্পূর্ণ রাখার কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকিও রয়েছে।

তাই ভিসা আবেদনকারীদের আবেদনপত্র পূরণের সময় প্রয়োজনীয় সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।