tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনশ্রীলঙ্কায় হানিমুনে শবনম ফারিয়া, ফেসবুকে ছবি ঘিরে চলছে আলোচনা

শ্রীলঙ্কায় হানিমুনে শবনম ফারিয়া, ফেসবুকে ছবি ঘিরে চলছে আলোচনা

আলোচিত অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া দ্বিতীয়বার বিয়ে করেছেন প্রায় পাঁচ বছর আগে বিচ্ছেদের পর। গত ১৯ সেপ্টেম্বর ঢাকার উপকণ্ঠে মাদানী অ্যাভিনিউয়ে একটি মসজিদে খেজুর বিতরণের মাধ্যমে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার স্বামী তানজিম তৈয়ব দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

বিয়ের পর এ দম্পতি হানিমুনে যান শ্রীলঙ্কা ও মালদ্বীপে। ভ্রমণকালীন বিভিন্ন ছবি ফেসবুকে পোস্ট করছেন ফারিয়া। তবে এখন পর্যন্ত স্বামীর সঙ্গে তার কোনো যুগল ছবি সামাজিক মাধ্যমে দেখা যায়নি।

সম্প্রতি শ্রীলঙ্কার গালে শহর থেকে নিজের একটি ছবি পোস্ট করেন ফারিয়া, যেখানে তাকে আধুনিক পোশাকে দেখা যায়। এরপর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা।

কিছু ব্যবহারকারী তার পোশাক নিয়ে আপত্তি জানিয়েছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, মসজিদে বিয়ের আনুষ্ঠানিকতার পর এমন ছবি শেয়ার করা কতটা উপযুক্ত। সমালোচনার পাশাপাশি অনেকে বিষয়টিকে ব্যক্তিগত স্বাধীনতা হিসেবে দেখছেন এবং পোশাক-পছন্দ নিয়ে অতি-মন্তব্যকারীদের সমালোচনা করেছেন।

অনেকে মন্তব্য করেছেন, একজন শিল্পী হিসেবে ভিন্ন পরিস্থিতিতে নিজস্ব জীবনযাপন এবং পছন্দ থাকতেই পারে, যা সবসময় সবার রুচির সঙ্গে মেলে না—তাই সেটি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া না জানিয়ে সহনশীল হওয়া উচিত।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে ফারিয়া প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন হারুনুর রশীদ অপুর সঙ্গে। সেই দাম্পত্য জীবন টেকেনি, এবং ২০২০ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে।