tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদজাতীয়শিগগিরই যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিগগিরই যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় বসবাস শুরু করবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর যমুনায় ওঠার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারকাজ সম্পন্ন করা হবে। এসব কাজ তার ব্যক্তিগত পছন্দ, নিরাপত্তা ও দাপ্তরিক কার্যক্রমের প্রয়োজন বিবেচনায় পরিকল্পনা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই প্রধানমন্ত্রীর বসবাসের উপযোগী করে তোলার সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর চাহিদা অনুযায়ী ভবনের নকশা ও অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন আনা হবে। প্রধান উপদেষ্টা দায়িত্বে থাকার সময় আংশিক সংস্কারকাজ করা হয়েছিল, তবে প্রধানমন্ত্রীর আগমনের আগে আরও কিছু কাজ সম্পন্ন করা প্রয়োজন।

নিরাপত্তা ও পরিবেশগত প্রস্তুতির বিষয়ে সংশ্লিষ্টরা জানান, যমুনা ভবনটি কেবল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবেই নয়, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বৈঠক ও দাপ্তরিক কার্যক্রমের স্থান হিসেবেও ব্যবহৃত হবে। সে কারণে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রমনা বিভাগের পুলিশ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানানো হয়েছে।