tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদখেলাকক্সবাজারে দুর্ঘটনার কবলে মেসুত ওজিল-এর গাড়িবহর

কক্সবাজারে দুর্ঘটনার কবলে মেসুত ওজিল-এর গাড়িবহর

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়িবহর।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় ওজিল বা প্রতিনিধি দলের কেউ আহত হননি। বহরের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে একটি মোটরচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক আহত হন। তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে উখিয়ার শাহপরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ভিআইপি প্রোটোকল চলাকালে হঠাৎ একটি মোটরচালিত অটোরিকশা গাড়িবহরের মধ্যে ঢুকে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ অটোরিকশাটি জব্দ করেছে।

তিনি আরও বলেন, আহত চালককে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।