tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদশিক্ষাঙ্গনশাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর: তফসিল প্রকাশ

শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর: তফসিল প্রকাশ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টায় উপাচার্যের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এ ঘোষণা দেন।

উপাচার্য জানান, বিভিন্ন পক্ষের সঙ্গে একাধিক আলোচনা শেষে এমন একটি তারিখ নির্ধারণ করা হয়েছে, যেদিন কোনো বাধা ছাড়াই ভোটগ্রহণ আয়োজন সম্ভব হবে। সব দিক বিবেচনায় ১৭ ডিসেম্বরকেই সবচেয়ে উপযোগী দিন হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রশাসন চায় নির্বাচনে যেন সুষ্ঠুতা, উৎসবমুখরতা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। শিক্ষার্থীদের সক্রিয় উপস্থিতি ও সহযোগিতা পাওয়া গেলে এ লক্ষ্য অর্জন সহজ হবে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন-সংক্রান্ত সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও তা হঠাৎ স্থগিত করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। রাত ৮টা থেকে তারা প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান নেন এবং প্রতিক্রিয়া না পেয়ে ভবনের দরজায় তালা ঝুলিয়ে দেন। পরে মিছিল নিয়ে তারা উপাচার্যের বাসভবনের সামনেও অবস্থান অব্যাহত রাখেন।

রাত বাড়ার সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হলে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান এসে শিক্ষার্থীদের জানান যে ২৪ ঘণ্টার মধ্যেই তারিখ ঘোষণা করা হবে। তবে শিক্ষার্থীরা রাতেই তারিখ ঘোষণার দাবি অব্যাহত রাখেন।

অবশেষে রাত ১টার দিকে উপাচার্য এসে আলোচনায় বসেন এবং জানান—শুক্রবারই শাকসু নির্বাচনের তারিখ ও তফসিল প্রকাশ করা হবে।