tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজধানীশহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে মো. রাকিব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভুক্তভোগীকে হাসপাতালে নেওয়া মো. ঈশান অভিযোগ করে বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারের ওপর পূর্ব শত্রুতার জেরে ৩-৪ জন যুবক রাকিবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তার মাথায় গুলি লাগে। পরে হামলাকারীরা তার পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

তিনি আরও জানান, নিহত রাকিব শিববাড়ি স্টাফ কোয়ার্টার এলাকার খোকন মিয়ার ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘শহীদ মিনার এলাকা থেকে গুলিবিদ্ধ ও ছুরিকাহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। তার মাথায় গুলির চিহ্ন এবং ডান পেটে ছুরিকাঘাতের আঘাত ছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের আঞ্চলিক সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক ব্যক্তিকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়া হয়েছে।’