হ্যামস্ট্রিং ইনজুরিতে এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকার পর দারুণভাবে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার সৌদি প্রো লিগের ম্যাচে আল নাজমার বিপক্ষে ৫-২ গোলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। ম্যাচে করেন জোড়া গোল, দেখান নিজের পুরোনো ধার।
এই দুই গোলের মাধ্যমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৬৭-এ। ফলে বহুল প্রতীক্ষিত ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে এখন তার প্রয়োজন আর মাত্র ৩৩টি গোল।



