tanaka
প্রচ্ছদজাতীয়রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগে ঢাবির শিক্ষকদের বিষয়ে কমিটি

রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগে ঢাবির শিক্ষকদের বিষয়ে কমিটি

রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিষয়ে তদন্ত করে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ দিতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন ও আইন অনুষদের ডিন। কমিটি সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে সার্বিক তথ্য যাচাই-বাছাই করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সুপারিশ দেবে। ইতোমধ্যে কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক গোপন তৎপরতায় যুক্ত থাকার অভিযোগ তুলে ধরা হয়।

ওই প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক এমন তৎপরতায় জড়িত বলে উল্লেখ করা হয়। এর মধ্যে এখন পর্যন্ত ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করা হয়েছে। পরবর্তীতে আরও কোনো শিক্ষকের নাম পাওয়া গেলে তাদের বিষয়ও কমিটির তদন্তের আওতায় আনা হবে এবং যাচাই শেষে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।