tanaka

বাগেরহাট হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সে আগুন, দগ্ধ চালক; পুড়েছে ৮ মোটরসাইকেল

বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল চত্বরে একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনায় চালক দগ্ধ হয়েছেন। পরে আগুন পাশের আটটি মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে। তবে এ...
প্রচ্ছদরাজনীতিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, জানাল ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, জানাল ইসি

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। মঙ্গলবার (১১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, জাতীয় সংসদের অধিবেশন কক্ষেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

তিনি জানান, সংসদ সদস্যরা তিনটি ব্যালট স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট দেবেন। ভোটগ্রহণ শেষ হওয়ার দিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশনের ২০ সদস্যের একটি দল দায়িত্ব পালন করবে বলেও জানান আখতার আহমেদ।

তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বিশেষ সংসদ অধিবেশন না থাকায় নির্বাচন কমিশনের বৈঠক আহ্বানের বিষয়ে মঙ্গলবারই গেজেট প্রকাশ করা হবে।

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে।