tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদরাজধানীরাজধানীতে ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

রাজধানীর হাজারীবাগে সাইদুল আমিন সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে হাজারীবাগের মনেশ্বর রোডের একটি ভাড়া বাসা থেকে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

সীমান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামের বাসিন্দা সদরুল আমিনের ছেলে।

জানা গেছে, রাতে সীমান্তের রুমমেট তাকে বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে বাড়ির মালিক ও প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় রাত ১টা ২৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

হাসপাতালে উপস্থিত সীমান্তের রুমমেট ও তার চাচা রুহুল আমিন বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই। কীভাবে কী হয়েছে, তা এখনো বুঝতে পারছি না।’

পড়াশোনার জন্য সীমান্ত হাজারীবাগের মনেশ্বর রোডের একটি পাঁচতলা ভবনের নিচতলায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।