tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজধানীরাজধানীতে এলোপাতাড়ি গুলিতে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত

রাজধানীতে এলোপাতাড়ি গুলিতে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত

রাজধানীর নিউমার্কেট এলাকায় এলোপাতাড়ি গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেছে। তার নাম খন্দকার নাঈম আহমেদ (৪২), যিনি টিটন নামেই বেশি পরিচিত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তিনি ঢাকার আন্ডারওয়ার্ল্ডের একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদৎ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, পিবিআই নিহত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করেছে। তার বিস্তারিত পরিচয় ও অতীত কার্যক্রম সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ অবস্থায় টিটনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাহনেওয়াজ হোস্টেলের সামনে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

জানা গেছে, টিটন দীর্ঘ দুই দশকের বেশি সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন। তবে জামিনে মুক্তির পর নিয়মিত আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং তিনি পলাতক ছিলেন।

তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।