tanaka

বাগেরহাট হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সে আগুন, দগ্ধ চালক; পুড়েছে ৮ মোটরসাইকেল

বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল চত্বরে একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনায় চালক দগ্ধ হয়েছেন। পরে আগুন পাশের আটটি মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে। তবে এ...
প্রচ্ছদরাজনীতিরাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে হঠাৎ মিছিল বের করেন। মিছিলটি মহাখালী বাস টার্মিনাল এলাকার সামনে দিয়ে দ্রুত চলে যাওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের কর্মী আসলাম মিয়া, আশিকুল ইসলাম এবং আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম ও মনির হোসেন।

পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন। পরে তাদের কয়েকজন সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে আসেন।

বনানী থানার ওসি জানান, পুলিশ অভিযান চালানোর সময় কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়দের গণপিটুনিতে আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।