tanaka

ডিসেম্বর ঘিরে রাজনীতিতে নতুন উত্তেজনা চলছে নানা হিসাব-নিকাশ

বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি ‘ডিসেম্বর’। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে...
প্রচ্ছদঅন্যান্যমিশরের বিপক্ষে ‘ফিফাই জিতেছে’ -আসিফ নজরুলের মন্তব্য

মিশরের বিপক্ষে ‘ফিফাই জিতেছে’ -আসিফ নজরুলের মন্তব্য

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মন্তব্য করেছেন, “গতকালের খেলায় মিশরের সঙ্গে ফিফা জিতেছে।” বুধবার (৮ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, “গতকালের খেলায় মিশরের সঙ্গে ফিফা জিতেছে। এর আগের দিনও ফিফার খেলা ছিল। সেদিন অবশ্য ফিফা হেরে গেছে বেলজিয়ামের কাছে।”

আরেকটি মন্তব্যে তিনি লেখেন, “এবারের বিশ্বকাপে খেলছে ৪৯টি দল—৪৮টি দেশ, আর ফিফা।”

এর আগে, ২৪ জুন দেওয়া এক ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল লিখেছিলেন, “এবারের বিশ্বকাপে আমার প্রিয় দল ইরান।” তবে ইরান গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ায় নকআউট পর্বে খেলতে পারেনি।

এদিকে, গতকালের ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও লিওনেল মেসির গোল ও অ্যাসিস্টে দারুণভাবে ম্যাচে ফিরে আসে আর্জেন্টিনা। পরে অতিরিক্ত সময়ে এনজো ফার্নান্দেজের গোলে ৩–২ ব্যবধানে জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে ওঠে দলটি।

ম্যাচটি শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রেফারিং ও ম্যাচ পরিচালনা নিয়ে নানা ধরনের আলোচনা ও সমালোচনা শুরু হয়। এ প্রেক্ষাপটেই ড. আসিফ নজরুলের পোস্টটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।