tanaka

ডিসেম্বর ঘিরে রাজনীতিতে নতুন উত্তেজনা চলছে নানা হিসাব-নিকাশ

বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি ‘ডিসেম্বর’। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে...
প্রচ্ছদআন্তর্জাতিকমক্কা-মদিনায় তীব্র তাপপ্রবাহ ও ধুলিঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি

মক্কা-মদিনায় তীব্র তাপপ্রবাহ ও ধুলিঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ এবং ধুলিঝড়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। সতর্কবার্তায় বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আবহাওয়া কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মক্কা, মদিনা, রিয়াদ, পূর্বাঞ্চল এবং সীমান্তবর্তী কয়েকটি এলাকায় তাপমাত্রা ৪৭ থেকে ৪৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। একই সময়ে প্রবল ধুলিঝড়ের কারণে অনেক এলাকায় দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া ধুলিঝড়ের সময় ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, যা খোলা জায়গা, মহাসড়ক এবং মরু অঞ্চলে চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।

কর্তৃপক্ষ বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শিশু এবং দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্তদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক, ছাতা বা অন্যান্য সুরক্ষাসামগ্রী ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক বছরগুলোতে চরম তাপপ্রবাহ ও ধুলিঝড়ের ঘটনা বেড়েছে। তাই এ ধরনের বৈরী আবহাওয়ায় প্রয়োজনীয় সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলাই সবচেয়ে নিরাপদ।

সূত্র: ক্যারিও সায়েন্স