tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকসৌদির পূর্ব ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলা, প্রতিহত করল আকাশ...

সৌদির পূর্ব ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলা, প্রতিহত করল আকাশ প্রতিরক্ষা

সৌদি আরবের পূর্ব ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে চালানো দুটি পৃথক ড্রোন হামলা প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ড্রোন দুটি আকাশেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনে সক্রিয় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

রয়টার্সের বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম ড্রোনটি সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলের দিকে এগিয়ে আসছিল। সেটি শনাক্ত করার পর দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় প্রতিরক্ষা বাহিনী। এর কিছুক্ষণ পর দক্ষিণাঞ্চল লক্ষ্য করে আরেকটি ড্রোন ছোড়ে হুথিরা। সেটিও আকাশেই ধ্বংস করা হয়।

পরপর দুটি হামলার চেষ্টা ঘিরে সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ তৈরি হলেও এতে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সৌদি আরব। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।